শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ জেতার বড় সুযোগ পাকিস্তানের : ওয়াকার

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল পাকিস্তান। তবে চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান চ্যাম্পিয়ন হতে পারে বলে মনে করেন দেশটির কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস। বর্তমানে আইসিসি র‍্যাংকিংয়ে তিন নম্বরে থাকা পাকিস্তানের জন্য অস্ট্রেলিয়ান কন্ডিশনটা অনেক সহায়ক হিসেবে কাজ করবে বলে বিশ্বাস ওয়াকারের।

মেলবোর্নে দেওয়া সাক্ষাৎকারে ওয়াকার বলেন, ‘এবারের বিশ্বকাপে আমাদের দলের অনেক বড় সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়ার পিচগুলো সাধারণত ব্যাটিংবান্ধব হয়। পাকিস্তান দলে অনেক ভালো ব্যাটার আছে, যারা অস্ট্রেলিয়ান কন্ডিশনে অনেক ভালো খেলতে পারবে। ’ওয়াকার ইউনিস আরো বলেন, ‘টপঅর্ডারে বাবর আজম নিশ্চিতভাবেই বড় ভূমিকা রাখবে। আমি মনে করি, সবসময় বাবর যে ভূমিকা রাখে, তা ধরে রাখবে।   মোহাম্মদ রিজওয়ানও অনেকদিন ধরেই ভালো খেলছে। আর আমাদের বোলিং আক্রমণও বিশ্বের অন্যতম সেরা। আমরা গত এক বছরে ছয়-সাত জন পেসারকে যাচাই-বাচাই করে দেখেছি, তারা সবাই দুর্দান্ত খেলছে। শাহীন আফ্রিদি ও হারিস রউফ মূল দায়িত্ব পালন করবে। আর হাসান আলীর কথা ভুলে গেলেও চলবে না। ’

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit