শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

চান্দিমালের ডাবল সেঞ্চুরি; শ্রীলঙ্কার বড় লিড

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৯৩ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে গল টেস্টের চতুর্থ দিনে ১৯০ রানের লিড হয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে তারা ১৮১ ওভার ব্যাট করে সংগ্রহ করেছে ৫৫৪ রান। অপরাজিত ডাবল সেঞ্চুরি করে ফেলেছেন দিনেশ চান্দিমাল। এটা তার ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

অজিদের প্রথম ইনিংসে করা ৩৬৪ রানের জবাবে ৬ উইকেটে ৪৩১ রান নিয়ে আজ সোমবার চতুর্থ দিনের খেলা শুরু করে লঙ্কানরা। চান্দিমাল অপরাজিত ছিলেন ১১৮* রানে। আজও তাকে দারুণ সঙ্গ দিয়েছেন ৯৮ বলে ২৯ রান করা রমেশ মেন্ডিস। দুজনে ৭ম উইকেটে গড়েছেন ৬৮ রানের জুটি। ২৮১ বলে দেড়শর কোটা স্পর্শ করেন চান্দিমাল। সেখান থেকে ডাবল সেঞ্চুরি করতে বেশি সময় নেননি।

৩১৬ বলে ১৬ চার এবং ৫ ছক্কায় ক্যারিয়ারে প্রথমবার দুইশর ঘরে পৌঁছে যান চান্দিমাল। শেষ পর্যন্ত তিনি ৩২৬ বলে ২০৬ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে মহীশ থিকসানা ২৭ বলে ১০ রান করেন। অজিদের হয়ে ২৯ ওভারে ৩ মেডেনসহ ৮৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন গতিতারকা মিচেল স্টার্ক। এছাড়া মিচেল সোয়েপসন নিয়েছেন ৩টি। স্পিনার নাথান লায়ন ২ উইকেট নিয়েছেন। আর প্যাট কামিন্স নিয়েছেন ১টি।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৪:০৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit