রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম
মার্কিন কারাগার থেকে সমর্থকদের কী বার্তা দিলেন মাদুরো ফ্রান্সে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগোবে আজ রোনালদোও কী মেসির মতো হতে চান? বকেয়া না মেটালে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে কঠোর পদক্ষেপ নেবে বিসিবি ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস বিশ্বব্যাংক প্রতিনিধি দলের নোয়াখালীতে নিখোঁজের দুদিন পর ডোবায় ইটভাটা শ্রমিকের লাশ দি জেন্টলম্যান’স কাট এর আয়োজনে র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‎বৃষ্টি উপেক্ষা করে সিন্ধুরমতি মেলায় হাজারো মানুষের ঢল, আজ সমাপনী কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু সচিবালয়ের বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন

যুদ্ধবিরতি ভঙ্গ: সৌদি হামলায় ১৭ ইয়েমেনি হতাহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইয়েমেনের ওপর আবারও হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। এতে অন্তত ১৭ জন হতাহত হয়। ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থার সাবা জানিয়েছে, সাদা প্রদেশের সীমান্ত এলাকার একটি জনবসতিতে সৌদি বাহিনী রোববার গোলাবর্ষণ করলে এসব ব্যক্তি হতাহত হয়। আহতদের বেশিরভাগকেই সাদা প্রদেশের রাজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই হাসপাতালে ভর্তি করা আহতদের প্রায় সবার অবস্থা সংকটাপন্ন।

এই প্রদেশের সাদা এলাকায় সৌদি সীমান্তে সেনাদের হামলায় অন্তত একজন নিহত এবং সাতজন আহত হয়েছে। ইয়েমেনের সর্বোচ্চ জাতীয় রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল-মাশহাত যুদ্ধবিরতি লঙ্ঘনের ব্যাপারে সৌদি আরবকে হুশিয়ারি দেওয়ার একদিন পর সৌদি সেনারা সীমান্তে এই হত্যাকাণ্ড ঘটালো। 

সৌদি আরব এবং তার কয়েকটি আরব মিত্র ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। রিয়াদ সমর্থিত মানসুর হাািদ সরকারনকে পুনর্বহাল ও ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে নির্মূল করার লক্ষ্য নিয়ে সৌদি আরব এই আগ্রাসন শুরু করলেও আজ পর্যন্ত তার কোনো লক্ষ্য অর্জিত হয়নি।

অন্যদিকে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা দিন দিন সৌদি-বিরোধী প্রচণ্ড প্রতিরোধ গড়ে তুলেছে এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ভেতরে এখন বড় ধরনের হামলা চালাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit