বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ধর্মপাশায় হাজ্বী মো. ফজর আলীর পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

সাজিদুল হক,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ১৭৫ Time View

সাজিদুল হক,ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা গ্রামের বাসিন্দা হাজ্বী মো. ফজর আলীর পরিবারের পক্ষ থেকে বন্যা কবলিত ৫০০ পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়াও আরও ১০০ পরিবারের মাঝে ৩০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১১টায় হাজ্বী ফজর আলীর বাড়িতে এসব ত্রাণ ও ঈদ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়।

হাজ্বী মো. ফজর আলীর ছেলে প্রথম শ্রেণির ঠিকাদার মো. মাঈন উদ্দিনের সার্বিক ব্যবস্থাপনায় নগদ অর্থ, ত্রাণ ও ঈদ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার দিলীপ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অ্যাড. আব্দুল আজিজ চৌধুরী, সাবেক ইউপি সদস্য গোলাম সোবাহানী পিকে, ধর্মপাশা গ্রামের বাসিন্দা মো. নয়ন মিয়া, ঠিকাদার আলী ইউনুছ, নাদির আহমেদসহ আরো অনেকেই।

ঈদ সামগ্রীর মধ্যে প্রত্যেকের জন্য ছিল, ৫ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াঁজ, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম চিনি, ১ প্যাকে গুড়া দুধ ও আধা লিটার সয়াবিন তেল। ঠিকাদার মো. মাঈন উদ্দিন দীর্ঘদিন ধরে সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

কিউএনবি/অনিমা/১০ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit