শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

আলিয়াকে চুপি চুপি কী মেসেজ দিয়েছিলেন সাইফপুত্র?

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২৬২ Time View

বিনোদন ডেস্ক : দীর্ঘ প্রেমের পর প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করে সুখের সংসার করছেন আলিয়া ভাট।বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত বলিউডের এই নায়িকা ছিলেন বহু যুবকের ক্রাশ।বিয়ের পরও তার আবেদন কমেনি।

‘কফি উইথ করণ’-এ গিয়ে হাটে রীতিমতো হাঁড়ি ভাঙলেন রণবীরপত্নী।

‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে আলিয়ার অভিনয় মন জয় করে নেয় সইফপুত্রের। মেসেজ করে অভিনেত্রীকে সে কথাই জানান তিনি। 

ব্যস্ত রুটিন থেকে সময় বের করে তার অভিনয়-দক্ষতার ভূয়সী প্রশংসা করেন। করণের অনুষ্ঠানের বহুমূল্য সোফায় বসে সেই মেসেজই সকলের সামনে মুক্ত কণ্ঠে পড়েন আলিয়া।

ইব্রাহিম আলিয়াকে মুগ্ধতার কথা জানিয়েছিলেন গোপনে। বলা ভালো ব্যক্তিগতভাবে। কিন্তু আলিয়া রাখঢাক করলেন না। জনসমক্ষে প্রশংসায় ভরিয়ে দিলেন ‘ইগ্গি’কে। সাইফপুত্রকে ওই নামেও ডাকেন আলিয়া। তিনি বললেন, ‘ইন্ডাস্ট্রির প্রত্যেকেই মিষ্টি। কিন্তু ইব্রাহিম আমার দেখা সব চেয়ে মিষ্টি মানুষ। খুব সুন্দর একটা মেসেজ করেছিল ও আমায়।’

আলিয়া এবং রণবীর সিং অভিনীত ‘রকি রানি কি প্রেম কহানি’তে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন ইব্রাহিম। এছাড়াও রণবীর-ঘরনির সঙ্গে একটি সংক্ষিপ্ত ভিডিওতে দেখা গিয়েছিল তাকে। করণ জোহর পরিচালিত ‘কভি খুশি কভি গাম’-এর একটি বিখ্যাত দৃশ্য পুনর্নির্মাণ করেছিলেন তাঁরা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit