বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

নির্দোষ সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : সাবেক ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার ও ভাইস প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। ২০১১ সালে ২০ লাখ সুইস ফ্রাঁ সম্পর্কিত  একটি লেনদেনের বিষয়ে তাদের বিচার চলছিল। ওই অর্থ প্লাতিনিকে দিয়েছিলেন ব্লাটার। তবে তারা শুরু থেকে নিজেদের নির্দোষ দাবি করেন।

শুক্রবার আদালতে হাজির হয়ে ৮৬ বছর বয়সী ব্লাটার বলেন, এমন নয় যে সারাজীবন আমি কোনো অপরাধ করিনি। তবে যে অভিযোগে এখন আমার বিচার হচ্ছে তাতে আমি সম্পূর্ণ নির্দোষ। ২০১৫ সালে ফুটবল থেকে সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনিকে নিষিদ্ধও করা হয়েছিল। সুইজারল্যান্ডে ফেডারেল ক্রিমিনাল কোর্টে তাদের বিচার হয়। 

১৯৯৮ সালে ফিফার প্রেসিডেন্ট হয়ে প্লাতিনিকে উপদেষ্টা হওয়ার আহ্বান করেন ব্লাটার। সাবেক ফরাসি অধিনায়ক প্লাতিনি ১০ লাখ সুইস ফাঁ বেতন হিসেবে চেয়েছিলেন। কিন্তু ব্লাটার তাকে জানান, ফিফা এত অর্থ তাকে দিতে পারবে না। তার পরিবর্তে প্রতি বছর তাকে ৩ লাখ সুইস ফাঁ দেওয়ার অঙ্গীকার করেন। আদালতকে প্লাতিনি জানান, তিনি ২০০২ সালে ফিফার কাজ থেকে অব্যাহতি নিলেও বিদায়ের সময় সব পারিশ্রমিক নেননি। কারণ সেসময় তার টাকার প্রয়োজন ছিল না। তিনবারের ব্যালন ডি’অর জয়ী প্লাতিনি বলেন, আমি প্রেসিডেন্টকে ভরসা করেছিলাম। জানতাম তিনি আমাকে একদিন অর্থ পরিশোধ করে দেবেন।

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit