শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

জাতীয় ঈদগাহে ছাতা ছাড়া কিছু নেওয়া যাবে না : ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় ঈদগাহে ছাতা ছাড়া অন্য কিছু সঙ্গে নেওয়া যাবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। শুক্রবার (৮ জুলাই) রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বলেন, যে যেখানে খুশি নামাজ পড়তে যান, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মহানগর পুলিশের। তবে বৃষ্টির দিন যেহেতু, তাই ঈদগাহে আমরা ছাতা ছাড়া অন্য কিছু অ্যালাও করব না।

ডিএমপি কমিশনার বলেন, ঈদের জামাতে কেউ যেন মোবাইল ডিভাইস সঙ্গে না আনেন, আনলেও যেন হাতে রাখেন। অনেকেই নামাজ শেষে তার মোবাইল খুঁজে পান না। ঈদ জামাতে মুসল্লিদের মধ্যে অনেকেই অসৎ উদ্দেশ্যে আসেন, যাদের আলাদা করা কঠিন।  এ ছাড়া সঙ্গে অন্য কোনো ব্যাগ বহন করা যাবে না। তিনি বলেন, তিন দিন আগেও দেশে কভিডে এক দিনে ১২ জন মারা গেছেন। তাই কভিড আক্রান্তের হার ও মৃত্যুর সংখ্যা নিয়ে নিশ্চিন্ত থাকার অবস্থায় নেই। যারা ঈদগাহে আসবেন ন্যূনতম যেন মাস্ক পরা থাকে। জাতীয় ঈদগাহ ময়দানসহ রাজধানীর ঈদ জামাতগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা বলবৎ থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit