শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

ভালো দল থেকে আমরা পিছিয়ে: লিটন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০তে হেরেছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় ফল আসেনি। পুরো ম্যাচ হওয়া দু’টির কোনোটিতেই নূন্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ দল। বেশ কয়েক জায়গার ঘাটতিগুলোও সামনে এসেছে। তৃতীয় ম্যাচের পর দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার লিটন দাস স্বীকার করেছেন, ভালো দলের চেয়ে পিছিয়ে তারা।

তিনি বলেছেন, ‘ভালো ভালো দল থেকে আমরা পিছিয়ে টি-টোয়েন্টিতে। আমাদের অনেক কাজ করার আছে। আমরা পাওয়ার ক্রিকেট খেলতে পারি না। টি-টোয়েন্টি অনেকে বলে স্কিলের খেলা, অনেকেই বলে টেকনিক-ট্যাকটিকসের খেলা। আমার কাছে মনে হয় পাওয়ার হিটিংটা খুব দরকার পড়ে। এই জিনিসটাতে আমরা অনেক পিছিয়ে।’

স্কোরবোর্ডে ১৬৩ রান তুলেছিল বাংলাদেশ। পরে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেটও তুলে নেওয়া গিয়েছিল দ্রুতই। কিন্তু পরে আর ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হারে ১০ বল আগেই। এ নিয়ে লিটন বলেছেন, ‘আজকের ম্যাচে হয়তোবা আমাদের বোলারদের প্রয়োগে একটু সমস্যা ছিল। সব বোলার নিজেদের প্রয়োগ ঠিকঠাক করতে পারেনি। আর ওদেরকে ক্রেডিট দিতে হবে যেভাবে ব্যাটিং করেছে পুরান এবং মেয়ার্স। খুব ভালো ভালো বলেও ওরা মেরেছে। ’‘এই জিনিসটা ওদের প্লাস পয়েন্ট যে ওরা পাওয়ার ক্রিকেট খেলে, আমরা খেলতে পারি না। আমার মনে হয় এই জিনিসটা কাজ করেছে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই মেরে দিতে পারে।’

 

 

কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit