শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৫৬ Time View

ডেস্কনিউজঃ জনপ্রিয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী শর্মিলী আহমেদ (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার ভোরে রাজধানীর উত্তরায় নিজ বাসায় তিনি ইনতেকাল করেন। তার পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

তবে তার জানাজার বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

শর্মিলী আহমেদ দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি সর্বশেষ ২৯ নম্বর কেমো দেয়া হয়। শুক্রবার ভোরে তার অবস্থার অবনতি ঘটে। এ সময়ই তিনি মারা যান।

শর্মিলী আহমেদ ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন। অভিনয়কে পেশা হিসেবে শুরু করেন ১৯৬৪ সালে।

এর আগে ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক ‘দম্পতি’তে কাজ করেছেন।

১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে প্রথমবারের মতো মায়ের ভূমিকা পালন করেছিলেন। মূলত এরপর থেকে নাটক ও সিনেমায় শর্মিলী আহমেদ মা ভূমিকায় অভিনয় করে আসছেন। তার আসল নাম মাজেদা মল্লিক।

শর্মিলী আহমদের তানিমা নামের একজন মেয়ে আছেন।

কিউএনবি/বিপুল/০৮.০৭.২০২২/দুপুর ১.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit