মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

বন্যায় আরো ২ জনের মৃত্যু, মোট ১১২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১২০ Time View

ডেস্কনিউজঃ দেশের অধিকাংশ জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে আরো দুজনের প্রাণহানি ঘটেছে। এ নিয়ে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১২ জনে।

মারা যাওয়া ব্যক্তিদের সবাই বন্যার পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

১৭ মে থেকে ৭ জুলাই পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

মোট মৃতদের মধ্যে বন্যার পানিতে ডুবে ৮৫ জন, বজ্রপাতে ১৫ জন, সাপের কামড়ে দুজন, ডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে ৯ জন মারা গেছেন।

নিহতদের মধ্যে সিলেটে ৫৯ জন, ময়মনসিংহে ৪০ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।

বন্যাকবলিত ৭০টি উপজেলার মধ্যে সিলেট বিভাগের ৩৩টি, রংপুর বিভাগের ১৬টি, ময়মনসিংহ বিভাগে ২০টি এবং চট্টগ্রাম বিভাগের একটি উপজেলা রয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা যেখানে যথাক্রমে ১৩, ১১, ১০ ও ৯টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : ইউএনবি

কিউএনবি/বিপুল/০৭.০৭.২০২২/ রাত ৮.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit