মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

এক ছবিতে মেয়ে ও মায়ের চরিত্রে ঐশ্বরিয়া!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৪৩ Time View

বিনোদন ডেস্ক : বিরতির পর আবার পর্দায় ফিরছেন বলিউড তারকা বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ‘পুণ্যিয়ানি সেলভান’ দিয়ে পর্দায় কামব্যাক করছেন তিনি। মণিরত্নম পরিচালিত এই তামিল ছবিতে নন্দিনী এবং তার মা মন্দাকিনী দেবী, দুটি চরিত্রেই অভিনয় করেছেন ঐশ্বরিয়া।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ‘নন্দিনী’ চরিত্রটির ফার্স্টলুক। লাইকা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে টুইট করা হয়েছে ঐশ্বরিয়ার এই লুক। লেখা রয়েছে, ‘প্রতিহিংসার সুন্দর রূপ! পরিচিত হোন নন্দিনীর সঙ্গে, পাজুভোর-এর রানি।’

তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস ‘পুণ্যিয়ানি সেলভান’ অবলম্বনে তৈরি এই ছবি। ছবির গল্প দশম শতাব্দীতে চোল সাম্রাজ্যের এক উত্তাল সময়ের প্রেক্ষাপটে তৈরি। যখন শাসক পরিবারের অন্তর্দ্বন্দ্বের ফলে সম্রাটের সম্ভাব্য উত্তরসূরিদের মধ্যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। 

‘পুণ্যিয়ানি সেলভান’ ছবিতে ঐশ্বরিয়া ছাড়া আরও অভিনয় করছেন বিক্রম, কার্তি, জয়াম রবি, তৃষা কৃষ্ণন এবং মোহন বাবু। দুটি পর্বে তৈরি হচ্ছে এই ছবি। আগামী ৩০ সেপ্টেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘পুণ্যিয়ানি সেলভান’-এর প্রথম পর্ব। পাঁচটি ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

সূত্র : বলিউড লাইফ ও হিন্দুস্তান টাইমস।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit