শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

জিম্বাবুয়ের বিপক্ষে ‘সবাই খেলতে চায়’, শুধু যাচ্ছেন না সাকিব

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৯৭ Time View

স্পোর্টস ডেস্ক : স্ট ইন্ডিজ সফর শেষ করে দম ফেলার সুযোগ পাবে না বাংলাদেশ দল। ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে ঢাকায় ফিরে তিন দিন পরই জিম্বাবুয়ে সফর। আগামী ২২ জুলাই ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়েতে যাবেন তামিম-মাহমুদউল্লাহরা। তবে এই সফরে যাচ্ছেন না দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।  ছুটি নিয়েছেন তিনি।

সাকিবের ছুটি নেওয়ার বিষয়টা বৃহস্পতিকার সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব (জিম্বাবুয়েতে) যাচ্ছে না, আগেই আমাদের জানিয়েছে। আজ নির্বাচকদের সাথে আমরা বসেছিলাম। তারা একটা দল চূড়ান্ত করছেন। যে দল এখন আছে, তাদের সবাই থাকছে। সিনিয়র খেলোয়াড়ের বেশির ভাগই অ্যাভেইলেবল। তারা সবাই খেলতে চায়। ’

সাকিব অবশ্য আরো আগেই ছুটি নিয়ে রেখেছিলেন।  চলতি উইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে খেলবেন না সাকিব, এটা সবারই জানা।  এবার জানা গেল জিম্বাবুয়ে সফরেও যাচ্ছেন না। এ সফরে কোনো টেস্ট ম্যাচ নেই।  সফরের বাকি ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ নয়।  এরপরও দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে না বিসিবি।

এ বিষয়ে জালাল ইউনুস বলেন, জিম্বাবুয়েতে পূর্ণ শক্তির দল যাবে। হয়তো পয়েন্টের খেলা নয়, চ্যাম্পিয়নশিপ বা সুপার লিগ নয়, কিন্তু সিরিজটি গুরুত্বপূর্ণ। এ জন্য আমরা গুরুত্বের সঙ্গে নিচ্ছি। আমরা সেখানে যেন ভালো পারফরম্যান্স করতে পারি। অনেকে বলেছিল, দ্বিতীয় সারির দল। দ্বিতীয় সারির দল যাচ্ছে না, আমরা শক্তিশালী বাংলাদেশ দল পাঠাতে চাই। ‘

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit