শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১৩০ Time View

স্পোর্টস ডেস্ক : হারলেই সিরিজ হাতছাড়া, জিতলে ড্র করার সুযোগ। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।

আর এরইমধ্যে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর সূচি ঠিক করল বিসিবি। 

সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২২ জুলাই জিম্বাবুয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তামিম-মাহমুদউল্লাহরা। 

ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। তার আগে ২৫ জুলাই একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে টাইগাররা। 

সূচি অনুযায়ী, ২৮ জুলাই হবে প্রথম ওয়ানডে, এরপর আগামী ৩০ জুলাই ও ১ আগস্ট হবে সিরিজের শেষ দুই ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টির লড়াই। আগামী ৪, ৬ ও ৮ আগস্ট মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সব ম্যাচই অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে।

উইন্ডিজ সফর শেষে বাংলাদেশ দল ঢাকায় ফিরবেন আগামী ১৮ জুলাই।  অর্থাৎ দেশে ফিরে এক সপ্তাহও বিশ্রামের সুযোগ নেই তামিম-রিয়াদদের।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit