শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

‘আমরা আরো জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছি’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : আমরা বিদেশে আরো জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, নতুন নতুন দেশে আমরা জনশক্তি পাঠাচ্ছি। বিশেষ করে রোমানিয়া, সার্বিয়া, মাল্টা, পর্তুগালে জনশক্তি পাঠানোর উদ্যোগ নিয়েছি। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়। এতে ভার্চ্যুয়ালি প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে বঙ্গবন্ধু মেডেল ফর ডিপ্লোম্যাটিক অ্যাক্সিলেন্সও প্রদান করা হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন তার বক্তৃতায় আরো বলেন, আমরা পররাষ্ট্র মন্ত্রাণলয় থেকে পাবলিক ডিপ্লোম্যাসি ও ইকোনমিক ডিপ্লোম্যাসি নিয়ে কাজ করছি। দেশের উন্নয়নে সকলকে সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রবাসীদের সেবা দেওয়ার জন্য দূতাবাস বিভিন্ন উদ্যোগ নিয়েছে। কোনো প্রকার হয়রানি ছাড়াই যেন মোবাইলেই তারা সেবা পান সেজন্য আমরা বিভিন্ন অ্যাপ চালু করেছি। তবে একটি জায়গায় আমরা সক্ষমতা অর্জন করতে পারিনি, সেটা হলো পাসপোর্ট বিতরণ। এক্ষেত্রে আমাদের দুর্বলতা রয়েছে। আমরা প্রবাসীদের পাসপোর্ট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেই। তারা যাচাই বাছাই করে পাসপোর্ট দেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit