মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম
‘অপারেশন সম্পন্ন’, টাইগার শ্রফকে গুলির পর হ্যান্ডলারকে শুটারদের বার্তা জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক ইউক্রেনের হামলায় ‘রাশিয়ার গুগল’ বিপর্যস্ত, লাখ লাখ মানুষের অর্থ লেনদেন বন্ধ ইলন মাস্কের গ্রক বটে একাধিক নতুন ফিচার, অ্যামাজনের সঙ্গে বিরোধ ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে পুতিনের বৈঠক প্রস্তাব, যা জানা গেল স্যাটেলাইট সংযোগে বিঘ্ন নিয়ে যুক্তরাষ্ট্র–ইউক্রেন বিরোধ ইয়েমেনে সরকারি প্রশিক্ষণ শিবিরে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ ড্রোন দিয়ে আহত সেনাকে উদ্ধার করল ইউক্রেন টানা ৫ দিনের ছুটি শুরু, যাদের করতে হবে অফিস মামলা দেন, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

আশুলিয়ার মেম্বার রাজন কারাগারে 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৯৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : চাঁদাবাজির মামলায় জামিন নিতে এসে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ রাজন ভূঁইয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার সকালে বাদীপক্ষের আইনজীবী ফাইজুর রহমান মনির ও মামলার তদন্তকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (২৯জুন) ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলামের আদালত থেকে রাজন ভূঁইয়ার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত সাত দিন ধরে সে কেরানীগঞ্জের কারাগারে রয়েছেন।
রাজন ভূঁইয়া আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য। তার বিরুদ্ধে থানায় দখল ও মাদক ব্যবসাসহ প্রায় ১৯টিরও বেশি মামলা রয়েছে। বাদীপক্ষের আইনজীবী ফাইজুর রহমান মনির বলেন, গত বৃহস্পতিবার (২৯ জুন) আদালতে ৮৪/৫ মামলার ধার্য তারিখ ছিল। ওইদিন রাজন ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়েছে। রাজন ভূঁইয়ার নামে যে মামলাটি করছে সেটি হচ্ছে চুরি, চাঁদাবাজি ও সঙ্গবদ্ধভাবে আক্রমণসহ মারামারি করার অপরাধের। তার নামে আগেও আরও মামলা হয়েছিল তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠান আদালত। তিনি আরও বলেন, এর আগে উনি সারেন্ডার করে বেলেই (জামিন) ছিলেন। আমরা বৃহস্পতিবার আদালত চলাকালে অভিযোগ দিয়েছি, রাজন ভূইয়া হলো অভ্যাসগত অপরাধী। উনার বিরুদ্ধে এতোগুলো মামলা ছিল এবং এতোগুলো মামলা চলছে। এখন এ রকম অপরাধী জামিনে থাকলে তো সমস্যা। আমার অভিযোগ শুনে আদালত সন্তুষ্ট হয়ে উনাকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো নির্দেশ দিয়েছেন।
গত ২৯ মে আশুলিয়ার ঘোষবাগ এলাকার পূর্ব নরসিংহপুর সোনামিয়া মার্কেট এলাকায় চাঁদা না পেয়ে হামলা করে রাজন ভূঁইয়ার ছোটো ভাই রাকিব ভূঁইয়া (২৪), জাহিদ ভূঁইয়া (২৫), মোঃ শামীম (২৫), মোঃ শরীফ (২৫), মোঃ হৃদয় (২২) ও মোঃ অনিক (২০)। পরে রাতে আশুলিয়া থানায় রাজন ভূঁইয়াকে প্রধান আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন ভুক্তভোগী ব্যবসায়ী।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit