রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

সড়ক দূর্ঘটনায় ভোলাহাটের এক পরিবারের ৩ লাশ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২০০ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তেলবাহী লরি চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক পরিবারের তিনজন। নিহতরা হলেন মা বিউটি আক্তার (৩৫) ও তাঁর মেয়ে ফাহিমা আক্তার (১৫)। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছেলে ২ বছরের শিশু নাসারুল্লাহ। এসময় আহত হয়েছেন বিউটির স্বামী মোঃ হোসাইন (৪৫)। ঈদের ছুটিতে পরিবার-পরিজন নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

তাঁদের বাড়ি চাপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার নামোপাঁচটিকরি গ্রামে। তাঁর পিতার নাম মোঃ আনারুল ইসলাম। মোঃ হোসাইন দিনাজপুরের বিরল উপজেলার তেঘরা দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসায় ২২ বছর ধরে শিক্ষকতা করছিলেন। বর্তমানে তিনি প্রধান শিক্ষক। স্ত্রী-সন্তানদের নিয়ে থাকতেন বিরল উপজেলায়। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, ৬ জুলাই বুধবার ভোরে একই মোটরসাইকেলে পরিবারের চার সদস্য দিনাজপুরের বিরল থেকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার নিজ বাড়ী নামোপাঁচটিকরি গ্রামে আসছিলেন।

ভোর পৌনে ৫টায় দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছলে বিপরীতগামী একটি তেলবাহী লরি তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মোঃ হোসাইনের স্ত্রী বিউটি আক্তার ও মেয়ে ফাহিমা আক্তার। আহত হয় মোঃ হোসাইন ও তাঁর শিশুপুত্র। আহতদের মধ্যে চিকিৎসা অবস্থায় শিশুপুত্র মারা যায়। নিহত মা- মেয়ে ও শিশুপুত্রকে নিজ বাড়ীতে নিয়ে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। তাঁদের ৩টি লাল নামোপাঁচটিকরি কবরস্থানে বাদ মাগরিব দাফন সম্পন্ন করা হয় বলে জানান স্বজনেরা। ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ মাহবুবুর রহমান ঘটনাটি অফিসিয়ালি নিশ্চিত না বলে জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit