শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

ফিনল্যান্ড–সুইডেনকে ন্যাটোতে অন্তর্ভুক্তির প্রথম অনুমোদন কানাডার

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পার্লামেন্টে আলোচনার পর প্রথম দেশ হিসেবে ফিনল্যান্ড–সুইডেনকে ন্যাটোতে যুক্ত করার বিষয়টি অনুমোদন করেছে কানাডা। নরডিক অঞ্চলের দেশ দুটিকে মঙ্গলবার ন্যাটোর সদস্য পদ দেওয়ার বিষয়টি কানাডার পার্লামেন্ট অনুমোদন করে। খবর আনাদোলুর। পার্লামেন্টে দেশটির এমপিরা বলেন, আমাদের পূর্ণ বিশ্বাস আছে যে দেশ দুটি খুব দ্রুত ন্যাটোর সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে।

ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যুক্ত করতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমা সামরিক জোটটি। দেশ দুটির যোগদানে একটি প্রটোকল সই করেছে তারা। এর মাধ্যমে ন্যাটোভুক্ত দেশ হওয়ার আরও কাছাকাছি চলে এল দেশ দুটি। মঙ্গলবার ন্যাটোর সদস্যদেশগুলো বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এ প্রটোকল সই করে। এ প্রটোকল সই করার অর্থ হলো এখন থেকে ন্যাটোর বৈঠকে দেশ দুটি যোগ দিতে পারবে। এ ছাড়া ন্যাটো দেশগুলোর কাছ থেকে আরও গোয়েন্দা সহযোগিতা পাবে।

তবে এখনো ন্যাটোর সদস্য হিসেবে পূর্ণ অনুমোদন না পাওয়ায় ন্যাটো দেশগুলোর কাছ থেকে প্রতিরক্ষা সুবিধা পাবে না। ন্যাটোভুক্ত দেশগুলো যেকোনো একটি আক্রান্ত হলে অন্য মিত্রদের ওপর হামলা হিসেবে গণ্য করা হয়। অনুমোদিত না হওয়া পর্যন্ত ফিনল্যান্ড ও সুইডেন এ শর্তের মধ্যে পড়বে না। সুইডেন ও ফিনল্যান্ড ন্যাটোতে যোগদানের বিষয়টি জোটের পার্লামেন্টে অনুমোদন প্রয়োজন, যা অনেক সময়সাপেক্ষ ব্যাপার।

ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর রুশ আক্রমণের আশঙ্কায় ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। এর মধ্য দিয়ে দেশ দুটি নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বেরিয়ে এল। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ এ প্রটোকল সইকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘এক টেবিলে ৩২টি দেশ। আমরা আরও শক্তিশালী হব। যৌথ নিরাপত্তায় অবদান রাখতে প্রস্তুত এবং ইচ্ছুক ইউরোপের গণতান্ত্রিক দেশগুলোর জন্য ন্যাটোর দরজা খোলা রয়েছে।’জেনস স্টলটেনবার্গ মিত্রদের দ্রুত ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যোগদানের অনুমোদন দেওয়ার আহ্বান জানান এবং এ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত ন্যাটোর সমর্থন জানানোর কথা বলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit