শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে হামাস নেতার ‘ঐতিহাসিক সাক্ষাৎ’

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাস নেই ইসমাইল হানিয়া সাক্ষাৎ করেছেন। পাঁচ বছর পর জনসম্মুখে এটা তাদের প্রথম সাক্ষাৎ।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, আলজেরিয়ার স্বাধীনতা দিবসে এই দুই নেতা বিরল সাক্ষাতে মিলিত হন। আলজেরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে মঙ্গলবার বলা হয়, বৈঠকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং হামাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। খবরে এটাকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করা হয়েছে। পূর্বে এই দুই নেতা ২০১৬ সালের অক্টোবরে  কাতারের রাজধানী দোহায় মুখোমুখি সাক্ষাৎ করেছিলেন।

আব্বাসের নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ ফাতাহ পার্টি  ইসরায়েল দখলকৃত পশ্চিম তীর নিয়ন্ত্রণ করে। ২০০৭ সালের পর নির্বাচন নিয়ে হামাসের সঙ্গে তাদের সম্পর্কচ্ছেদ হয়। ওই বছর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit