শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

এমপিদের তোপের মুখে পার্লামেন্ট ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এমপিদের বিক্ষোভের মুখে পার্লামেন্ট ছাড়তে বাধ্য হয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। সংসদ সদস্য হরষা ডি সিলভা টুইটারে মঙ্গলবার একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যায়, প্রেসিডেন্টের বিরুদ্ধে এমপিরা ‘গোটাবায়া ফিরে যাও’ বলে স্লোগান দিচ্ছিলেন। বাধ্য হয়ে সংসদ ছাড়েন গোটাবায়া। খবর এনডিটিভির।

অত্যাবশ্যকীয় পণ্য আমদানির জন্য সরকারের বৈদেশিক মুদ্রা ফুরিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কায় কয়েক মাস ধরে তীব্র মুদ্রাস্ফীতি চলছে। একই সঙ্গে টানা লোডশেডিংয়ে দুর্ভোগে রয়েছেন নাগরিকরা। জ্বালানি সংরক্ষণের জন্য আপাতত সরকার অপ্রয়োজনীয় সেবা বন্ধ করে দিয়েছে।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে মঙ্গলবার পার্লামেন্টে বলেছেন, দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। অর্থনৈতিক সংকট অন্তত আগামী বছরের শেষ পর্যন্ত স্থায়ী হতে পারে। হর্ষ ডি সিলভা ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘ওহ! এভাবেই শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্ট গোটাবায়ার প্রস্থান কয়েক মিনিট আগে শেষ হয়েছে। ‘গোটাবায়া বাড়ি যাও’।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit