শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

সমর্থন আদায়ে মঙ্গোলিয়া সফরে রুশ পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৬২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন ন্যাটোর সদস্য হলে রাশিয়ার নিরাপত্তা হুমকিতে পড়তে পারে-এ কথা বারবার জানানোর পরও ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার নানা প্রক্রিয়া শুরু করেছিল। আর নিজেদের নিরাপদ রাখতে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের জন্য ভ্লাদিমির পুতিনের রাশিয়ার ওপর নানা নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমারা। তবে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপ এবং কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া ঠেকাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। 

এর অংশ হিসেবে এশিয়া সফরে প্রতিবেশী দেশ মঙ্গোলিয়া গেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মঙ্গলবার মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট উখনাগিন খুরেলসুখ এবং পররাষ্ট্রমন্ত্রী বাটসেটসেগ বাটমুনখের সঙ্গে সাক্ষাৎ করেন সের্গেই ল্যাভরভ। পূর্ব এশিয়ার স্থলবেষ্টিত রাষ্ট্র মঙ্গোলিয়ার উত্তরে রাশিয়া এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে চীন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি উভয় প্রতিবেশীর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে দেশটি। তবে মস্কো ও বেইজিংয়ের সঙ্গে তাদের সম্পর্ক ক্রমেই ভঙ্গুর হয়ে উঠছে বলে মনে করা হয়।

ল্যাভরভের সফর ঘিরে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর জোর দিয়ে ইউক্রেন ইস্যুতে দুই দেশের ঐক্যবদ্ধ কোনও অবস্থানের ঘোষণা আসেনি। তবে দুই পক্ষ একাধিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া মঙ্গোলীয় ভূখণ্ডের মধ্য দিয়ে চীনে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস সরবরাহের জন্য একটি পাইপলাইন তৈরি করা হচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit