শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

বিরতিহীন হামলা চালাচ্ছে রুশ বাহিনী: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনে অবিরত সামরিক অভিযান পরিচালনা করছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার রাতে প্রায় পুরো ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা বেজেছে। ওই দিন রাতে দেওয়া ভাষণে ইউক্রেন প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর আলজাজিরার।

রুশ হামলা মোকাবিলায় কিয়েভকে আরও আধুনিক ক্ষেপণাস্ত্রবিধ্বংসী ব্যবস্থা দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন তিনি। জেলেনস্কি বলেন, এর আগে রাজধানী কিয়েভ এবং অন্যান্য কিছু অঞ্চলে কিছু সময়ের জন্য কোনো বিমান হামলার সতর্কতা ছিল না। তবে কিছু লোক এমন অস্বাভাবিক নীরবতার কারণে বিশেষভাবে উদ্বিগ্ন বোধ করেছিল। তারা অত্যাধিক চিন্তা করছিল, ভয় পাচ্ছিল, কোনো ধরনের ব্যাখ্যা খুঁজছিল– যেন দখলকারীরা কিছু করার জন্য প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, সন্ত্রাসীদের কর্মকাণ্ডে যুক্তি খোঁজা উচিত নয়। রুশ বাহিনী কোনো বিরতি নিচ্ছে না। তাদের একটিই কাজ, আর তা হলো- মানুষের জীবন কেড়ে নেওয়া, মানুষকে ভয় দেখানো। আজ সন্ধ্যায়, কিয়েভ এবং আবারও প্রায় পুরো ইউক্রেন বিমান হামলার সতর্কতার অ্যালার্ম শুনেছে।

ভলোদিমির জেলেনস্কি বলেন, পশ্চিম ইউক্রেনের খমেলনিতস্কি অঞ্চল, দিনিপ্রোপেত্রোভস্কের কেন্দ্রীয় অঞ্চল, সুমির সীমান্ত অঞ্চল এবং কৃষ্ণ সাগরের বন্দর শহর মিকোলাইভ ও অঞ্চলে হামলা চালানো হয়েছে। তার ভাষায়, কিছু রুশ ক্ষেপণাস্ত্র আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী গুলি করে ভূপাতিত করেছে। এবং পর্যাপ্ত পরিমাণে ইউক্রেনের জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র-বিরোধী ব্যবস্থা পেতে আমাদের কূটনৈতিক তৎপরতা এক দিনের জন্যও আমরা কম করিনি এবং কমাব না।

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit