শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

বিয়ে করলেন শবনম ফারিয়ার সাবেক স্বামী, যা বললেন অভিনেত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় মুখ শবনম ফারিয়ার সঙ্গে সাবেক স্বামী হারুনুর রশীদ অপুর ছাড়াছাড়ি হওয়ার দেড় বছর হতে চলল। বিচ্ছেদ যাতনা ভুলে অভিনয়ে নিয়মিত হয়েছেন এই নায়িকা। নতুন সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যাচ্ছে তার সম্পর্কে। নতুন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এটেছেন শবনম। অভিনয়টাকেই গুরুত্ব দিতে চাচ্ছেন।

শবনমের ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে শবনম ফারিয়ার সাবেক স্বামী হারুনুর রশীদ অপু বিয়ে করেছেন। তার নতুন স্ত্রীর নাম নওরিন আহমেদ। তিনি তরুণ উপস্থাপিকা ও মডেল। এই খবর শবনমই দিয়েছেন নিজের ফেসবুকে।  অপু-নওরিনের ছবি দিয়ে নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন শবনম ফারিয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের স্টোরিতে প্রাক্তন স্বামীর বিয়ের ছবি যুক্ত করে ফারিয়া লিখেছেন, ‘অভিনন্দন, শুভকামনা।’

অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে প্রেমিক হারুনুর রশীদ অপুকে  বিয়ে করেছিলেন ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি। কিন্তু সংসার দীর্ঘতর হয়নি। এক বছর ৯ মাস টিকে তাদের সেই সংসার। ২৭ নভেম্বর অপুকে ডিভোর্স দেন শবনম। দুজনের সম্মতিতেই এই বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেছিলেন, এই বিচ্ছেদের পেছনে উল্লেখযোগ্য কারণ নেই। একে অপরের প্রতি কোনো অভিযোগও নেই। দুজনেই চেয়েছি নিজেদের মতো ভালো থাকতে। তাই আলাদা হয়ে গেছি।

শবনম তখন আরও বলেছিলেন, আমি আর অপু অনেকদিন ধরেই চেষ্টা করেছি একসঙ্গে থাকতে! কিন্তু বিষয়টা একটা পর্যায়ে খুব কঠিন হয়ে যায়। চলতি বছরের শুরুতেই সিদ্ধান্ত নিয়েছি আমরা আর একসঙ্গে থাকতে চাই না। দুজনেরই সমস্যা হচ্ছিল। তাই বৈবাহিক জীবনের অবসান ঘটিয়েছি। ২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে শবনম-অপুর পরিচয় হয়। এরপর বন্ধুত্ব এবং প্রেম। অপু এখন অন্যের সঙ্গী।
 

 

 

কিউএনবি/আয়শা/০৬ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit