বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে বিরল প্রজাতির গন্ধগোকুল উদ্ধার

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৪২ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কয়েকজন কিশোরের সাহসিকতায় প্রাণে রক্ষা পেলো বিরল প্রজাতির গন্ধগোকুলের পাঁচটি ছানা। সোমবার রাতে স্থানীয় কয়েকজন যুবকের সহযোগিতায় প্রাণী গুলো উদ্ধার করে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সদস্যরা।

স্থানীয় সূত্রজানায়, বিরল প্রজাতির গন্ধগোকুলের ছানা গুলো কে বা তাহারা প্লাস্টিক খাঁচায় ভরে জারিয়া রেলস্টেশনে ট্রেনের সিটের নিচে রেখে যান। এ সময় কয়েকজন কিশোর ময়মনসিংহ থেকে দুর্গাপুর আসার পথে রেলের সিটের নিচে প্রাণীর শব্দ পেয়ে খাঁচা সামনে আনতেই ছানাগুলো দেখতে পান। পরে জারিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার ও রেলপুলিশকে জানালে তারা প্রাণী গুলো নিতে কিছুটা অপারগতা স্বীকার করেন। এই সময় অর্ণব ভৌমিক নামে এক কিশোর সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে প্রাণী গুলোকে স্বেচ্ছাসেবকদের কাছে হস্তান্তর করলে পরে স্বেচ্ছাসেবকরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাতেই উপজেলা সদর ইউনিয়নের গহীন বনে অবমুক্ত করেন।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজিব-উল-আহসান জানান, সেভ দ্য এনিমেলস অফ সুসং যেভাবে বন্যপ্রাণীদের উদ্ধার করছে নিঃসন্দেহে তা প্রশংসার দাবিদার। প্রাণী হত্যা এখন অনেকটাই কমে গেছে। এখন এমন প্রানী পেলে তাদেরকে আটকে রেখে উপজেলা প্রশাসন বা প্রানী উদ্ধারে স্বেচ্ছাসেবকদের খবর দিচ্ছে। এতে করে বন থেকে লোকালয়ে চলে আসা প্রাণীরা রক্ষা পাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit