বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

দুর্গাপুরে শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৬৯ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ঢাকার সাভারে শিক্ষক উৎপল কুমার সরকার হত্যার বিচারসহ অন্যান্য শিক্ষকদের লাঞ্ছনা ও নির্যাতনে জড়িত থাকা ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছেন নেত্রকোনার দুর্গাপুরের শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মানববন্ধনে এ মানববন্ধন কর্মসূচীতে বাংলাদেশ শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি মো. হাবিবুর রহমান এর সভাপতিত্বে শিক্ষক আজিজুর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুসং সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আইনুল হক, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রভাষক আবু সাদেক, অধ্যক্ষ আব্দুর রহমান, প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, মোস্তফা কামাল লিটন,আলতাবুর রহমান কাজল, ফজলুল হক, দুলাল চক্রবর্ওী, রফিকুল ইসলাম, এমদাদ হোসেন চৌধুরী, সুশীল সমাজের প্রতিনিধি শামছুল আলম খান সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আগত শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষক জাতির মেরুদ- আর আমরাই শিক্ষক হয়ে আজ লাঞ্ছিত। শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যাসহ দেশে শিক্ষক লাঞ্চনা ও নির্যাতনের ঘটনা ঘটছে।এই নির্মম হত্যাকা-ের সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের সাথে ঘটে যাওয়া অবমাননাকর ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit