রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

জিডিএফ কার্যালয়ে প্রতিবন্ধীদের মধ্যে ত্রাণ বিতরণ 

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৮৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি ; সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধী মানুষদেরকে বেশি গুরুত্ব ও সুযোগ-সুবিধা প্রদান করে আসছে। সরকারের সুযোগ-সুবিধা গ্রহণ করে বিশেষ জনগোষ্ঠি সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সরকার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে বিশেষ বরাদ্দ প্রদান করেছে। এতে প্রতিবন্ধীদের ক্ষতি কিছুটা পূরণ হবে। তিনি বিত্তবানদের প্রতিবন্ধী মানুষের জীবন মান উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান। তিনি জেলা প্রশাসন কর্তৃক ত্রাণ বরাদ্দ দেয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।নিবাস রঞ্জন দাশ গতকাল ৪ জুলাই সোমবার সকালে জিন্দাবাজারস্থ গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) কার্যালয়ে জিডিএফ’র উদ্যোগে সিলেটের জেলা প্রশাসন প্রদত্ত প্রতিবন্ধীদের জন্য বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।

জিডিএফ’র চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সিদ্ধার্থ শংকর রায়, বাংলাদেশ ইকোয়ালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগম, সিবিডি/ সিপিও’র সভাপতি দিদার মোহসিন।জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানের স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠান পরিচালনা করেন জিডিএফ’র ব্যবস্থাপক স্বপন মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষিকা নমিতা রাণী দে, সাবিনা ইয়াছমীন, শিক্ষক সালাম মিয়া, সুপারভাইজার রায়হান খান প্রমুখ। এছাড়া অভিভাবক ও প্রতিবন্ধী শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৫.০৭.২০২২/দুপুর ২.২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit