মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন

ভোলাহাটে বিনা মূল্যে ৫শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৪৫ Time View

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে চলতি মৌসুমে কৃষি প্রানোদণার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ৪ জুলাই সোমবার সাড়ে ১০ টার দিকে কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি অধিদপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে ৪’শ কৃষককে আমন ধানের বীজ ও সার । ১’শ কৃষককে পেঁয়াজের বীজসহ রাসায়নিক সার দেওয়া হয়।

এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লা দবির। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আমন চাষের জন্য একজন কৃষককে দেয়া হয় ৫ কেজি ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার। অন্যদিকে পেঁয়াজ চাষের জন্য একজন কৃষক দেয়া হয় ১ কেজি বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit