শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

ধর্মপাশায় বজ্রপাতে দুই জেলের মৃত্যু

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৮১ Time View

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশায় আকস্মিক বজ্রপাতে মানিক মিয়া ও নিয়াশা ওরফে নুরুজ্জামান নামের দুই জেলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার কাইঞ্জার হাওরে এ ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া ও নিয়াশা ধর্মপাশা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের বাসিন্দা। উপজেলা প্রশসানের পক্ষ থেকে নিহতের দুই পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হয়েছে।

জানা যায়, জানিয়ারচর গ্রামের মৃত আবুল কালামের ছেলে মানিক মিয়া ও বিকচান মিয়ার ছেলে নিয়াশা সোমবার ভোরে কাইঞ্জার হাওরে নৌকা দিয়ে মাছ ধরতে যায়। পরে কোনো এক সময় আকস্মিক বজ্রপাত হলে দুজনেরই মৃত্যু হয়। স্থানীয় জেলেরা সকাল ৬টার দিকে মানিক মিয়া ও নিয়াশাকে তাদের ব্যবহৃত নৌকার ওপরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই জেলে পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit