বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁর পত্নীতলা পুলিশের অভিযানে মাদক সহ একজন আটক  নওগাঁর পত্নীতলায় শান্তি, সম্প্রীতি ও ঐক্য গড়তে মতবিনিময় সভা অনুষ্ঠিত মার্কিন-ইরান সংঘাত থামাতে সফল হবেন মধ্যস্থতাকারীরা? র‍্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তামিম কেয়া গাছের শিকড় মানব সভ্যতার চেয়েও পুরোনো, বলছে নতুন গবেষণা বিশ্বকাপে গোলদাতাদের তালিকায় রিয়াল মাদ্রিদের দাপট পরীক্ষাগার থেকে পালিয়ে হ্যাকিং, এআই-এর রূপ দেখে হতবাক প্রযুক্তিবিশ্ব তিন ডিসিপ্লিনে শুক্রবার শুরু হচ্ছে বাংলাদেশের যাত্রা গোপন বিয়ে নিয়ে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের নেতানিয়াহুকে গ্রেফতারে আইসিসির পরোয়ানা কার্যকরের এখতিয়ার নিউইয়র্ক সিটির নেই: মেয়র মামদানি

মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সাথে রিহ্যাবকে কাজ করার আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : ‘চলমান বর্ষায় এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশন নয় বরং সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা দেখেছি সাধারণত নির্মাণাধীন ভবনগুলোতে এডিসের লার্ভা পাওয়া যায়। এ বিষয়ে রিহ্যাবকে দায়িত্ব নিতে হবে এবং সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে কাজ করতে হবে। ‘সোমবার (০৪ জুলাই) সকালে রাজধানীর গুলশান-২-এ নগর ভবনে বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণ করণীয় সম্পর্কে রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা বলেন।

সভায় ডিএনসিসি মেয়র বলেন, ‘ডেঙ্গুর বিস্তার নিয়ন্ত্রণে এডিস মশা নিধনে সিটি করপোরেশন অত্যন্ত গুরুত্বের সাথে পদক্ষেপ গ্রহণ করছে। ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে বাসাবাড়ির ছাদে পানি জমে আছে কি না সেটি খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্মাণাধীন ভবন যেন মশার উৎস না হয় সে বিষয়ে রিহ্যাবকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এডিসের বিস্তার  নিয়ন্ত্রণে রিহ্যাবকে প্রতিটি নির্মাণাধীন ভবনে সতর্কতামূলক ও সচেতনতামূলক ছবিসংবলিত ব্যানার লাগানোর আহ্বান করছি। ‘

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘ঈদের ছুটিতে অনেকে গ্রামে যাবেন। কোথাও যেন পানি জমে না থাকে সেটি নিশ্চিত করে যাবেন। জনসচেতনতাই পারে এডিসের বংশবিস্তার রোধ করতে। শুধু ওষুধ ছিটিয়ে এডিস মশা নিয়ন্ত্রণ করা হবে, এটি ভেবে বসে থাকলে চলবে না। ‘সভায় রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন বলেন, ‘মশার বিস্তার নিয়ন্ত্রণের দায়িত্ব শুধু সিটি করপোরেশনের নয়, রিহ্যাবও দায়িত্ব পালন করবে। রিহ্যাবের পক্ষ থেকে সকল সদস্যকে নির্মাণাধীন ভবনে ব্যবহারের জন্য বিনা মূল্যে মশক নিধন কীটনাশক নোভালুরোন ট্যাবলেট বিতরণ করা হবে এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হবে। ‘

মতবিনিময়সভায় অন্যদের সাথে আরো উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলাম, সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, রিহ্যাবের সহসভাপতি (ফিন্যান্স) প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit