বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

মেঘনা গ্রুপের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৪টি ইউনিট

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ২৬৪ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ১৪টি ইউনিট কাজ করে যাচ্ছে।

সোমবার (৪ জুলাই) সকাল ৯টায় উপজেলার টিপরদী এলাকায় অবস্থিত মেঘনা ইন্ড্রাটিয়াল ইকোনমিক জোনের একটি কার্টুন তৈরির কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিস এবং গজারিয়া, ডেমরা, ঢাকা ও মণ্ডলপাড়াসহ ফায়ার সার্ভিস ১৪টি ইউনিট কাজ করে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টায় সোনারগাঁ প্রিন্টিং এন্ড প্যাকেজিং কারখানার উত্তর-পশ্চিম পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনের খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ১৪টি ইউনিট ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি এবং এতে হতাহতের কোন তথ্য এখনই বলা যাচ্ছে না।

কিউএনবি/অনিমা/০৪ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit