মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

‘স্লোভিয়ানস্কে রকেট লঞ্চার থেকে গোলাবর্ষণ, বহু নিহত’

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে একাধিক রকেট লঞ্চার থেকে শক্তিশালী গোলাবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অনেক মানুষ নিহত ও আহত হয়েছেন বলে ওই শহরের মেয়র ভাদিম লিয়াখ দাবি করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শহরটিতে অন্তত ১৫টি হামলার ঘটনা ঘটেছে।  অনেকে আহত ও নিহত হয়েছেন। এটাই শহরটিতে চালানো সবচেয়ে শক্তিশালী গোলাবর্ষণ বলে দাবি করেছেন তিনি।

এদিকে, রুশ বাহিনী ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর লিসিচানস্ক নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। তবে ইউক্রেন তার সেই দাবি নাকচ করে দিয়েছে। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এ ব্যাপারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইউরি সাক বিবিসিকে বলেন, লিসিচানস্ক শহরটি রাশিয়ান বাহিনীর ‘পুরো নিয়ন্ত্রণে’ নেই।

তবে রাশিয়ার স্থল বাহিনী ‘শহরটিতে অবিরাম আক্রমণ’ করার কারণে সেখানকার পরিস্থিতি নাজুক বলেও জানান তিনি।

সেভেরোদোনেৎস্কের মতো লিসিচানস্ক যেন রুশ সেনারা দখল না করতে পারে সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে ইউক্রেনীয় সেনারা। এমনকি সেভেরোদোনেৎস্কে থাকা সেনাদের লিসিচানস্কে নিয়ে আসা হয়েছিল।

এদিকে লিসিচানস্কের দখলের দাবি সত্যি হলে দোনবাসের লুহানস্কের পুরো নিয়ন্ত্রণ চলে আসবে রাশিয়ার হাতে। 

যদিও রাশিয়ার  দাবি উগ্র ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হাত থেকে লুহানস্ককে স্বাধীন করা হচ্ছে। 

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit