মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

লিসিচানস্ক দখলের দাবি রুশ প্রতিরক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনী ইউক্রেনের লুহানস্ক প্রদেশের সর্বশেষ প্রধান ইউক্রেনীয়-নিয়ন্ত্রিত শহর লিসিচানস্ক নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেভেরোদোনেৎস্কের মতো লিসিচানস্ক যেন রুশ সেনারা দখল না করতে পারে সেজন্য গত কয়েক সপ্তাহ ধরে সেখানে শক্ত ঘাঁটি গেড়েছে ইউক্রেনীয় সেনারা। এমনকি সেভেরোদোনেৎস্কে থাকা সেনাদের লিসিচানস্কে নিয়ে আসা হয়েছিল। এদিকে লিসিচানস্কের দখলের দাবি সত্যি হলে দোনবাসের লুহানস্কের পুরো নিয়ন্ত্রণ চলে আসবে রাশিয়ার হাতে। যদিও রাশিয়ার  দাবি উগ্র ইউক্রেনীয় জাতীয়তাবাদীদের হাত থেকে লুহানস্ককে স্বাধীন করা হচ্ছে। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit