শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ ব্যালন ডি’অর পাওয়া প্রসঙ্গে মেসির জন্য বড় সুখবর ৯ দিন পর খুলছে সাজেক ভ্যালি, বৃহস্পতিবার থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত প্রথমবার মিস ওয়ার্ল্ডের মঞ্চে পাকিস্তান, প্রতিনিধি আনিকা মেরাজ রুশ জ্বালানির ওপর মার্কিন খড়গ, চীন ও ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের তোড়জোড় ডংইয়া ব্যাটারী কোম্পানির উদ্যোগে আলোচনা সভা ও মিথিলা অটো শো-রুমের গ্রাহক মিলনমেলা অনুষ্ঠিত

ইতালির ফুটবলে প্রথম নারী রেফারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ১১৮ Time View

স্পোর্টস ডেস্ক : রেফারিংয়ে নতুন একযুগে প্রবেশ করতে যাচ্ছে ইতালিয়ান ফুটবল। আসন্ন ২০২২-২৩ মৌসুমের জন্য সিরিএ লিগের ইতিহাসে প্রথম নারী রেফারি নিয়োগ দেওয়া হয়েছে। 

আর এর মাধ্যমে ইতিহাসে নাম লেখাতে যাচ্ছেন মারিয়া সোলে ফেরিয়েরি কাপুতি। 

গত বছর প্রথম নারী রেফারি হিসেবে ইতালিয়ান কাপের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। এবার আরও বড়পরিসরে কাজ করার সুযোগ পেলেন ৩১ বছর বয়সি কাপুতি।

কাপুতির রেফারিতে হাতেখড়ি হয় ২০০৭ সালে মাত্র ১৬ বছর বয়সে।  ইতালিয়ান রেফারি অ্যাসোসিয়েশনে যোগ দেন সেই সময়ে। এর পরের আট বছর প্রাদেশিক ও আঞ্চলিক সব লিগে ম্যাচ পরিচালনা করেছেন কাপুতি। 

এর পর ২০১৫ সালে দেশটির চতুর্থ সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতা সিরিডি-এর ম্যাচ পরিচালনার সুযোগ পান। 

২০১৯ সালে তিনি নারী ইউরোর বাছাইপর্বের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান। পরের বছর তিনি সিরিসি-এর রেফারিংয়ের সুযোগ পান। সে বছরই তিনি সিরিবি-এর একটি ম্যাচ পরিচালনা করেন। এবার তার পা পড়তে যাচ্ছে সিরিএ-এর আঙিনায়।
 

কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit