শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
মালিঙ্গার বিশ্বাস, আবারও বিশ্বকাপ জিতবে শ্রীলঙ্কা দুর্গাপুরে বিএনপি‘র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী উত্তেজনা কমিয়ে শান্তি বজায় রাখার আহ্বান জাতিসংঘ মহাসচিবের আফগানিস্তানের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাক প্রতিরক্ষামন্ত্রীর ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান বর্ণবাদী মন্তব্যের কথা স্বীকার করেছেন প্রেস্তিয়ান্নি, এমন খবর উড়িয়ে দিলো বেনফিকা জয়পুরহাটে ৩০ লাখ টাকার কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, পাচারকারী আটক যুদ্ধ বাঁধলে মার্কিন সেনা ও সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়ার হুমকি ইরানের

ইউক্রেনকে এক বিলিয়ন ইউরো দেয়ার ঘোষণা নরওয়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেসক্ : রুশ আক্রমণ থেকে আত্মরক্ষা এবং পুনর্গঠনে সহায়তার জন্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে এক বিলিয়ন ইউরো দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নরওয়ে। শুক্রবার রাজধানী কিয়েভে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এই অর্থ সহায়তার ঘোষণা দেন নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোয়ের।

নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, ‘আমি এখানে বলতে এসেছি যে, ইউক্রেনের লড়াই শুধু ইউক্রেনের জন্য নয়। এটি বিশ্বের কিছু মৌলিক নীতি সংক্রান্ত যা আমরা আমাদের শিশুদের জন্য রেখে যাচ্ছি। এটি ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত। এটি আপনার প্রতিবেশীর নিয়তি সংক্রান্ত।’তিনি আরও বলেন, ‘আমরা ২০২২ সালের অবশিষ্ট অংশ এবং ২০২৩ সালের জন্য আপনাদের দেশ এবং জনগণকে সহায়তার জন্য এক বিলিয়ন ইউরোর প্রতিশ্রুতি দেবো।

নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, ‘এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। নিজেকে রক্ষা করার অধিকার আপনাদের রয়েছে। আমাদেরও অধিকার রয়েছে আপনাদের আত্মরক্ষায় করতে সাহায্য করার।’ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ওপর চাপ বজায় রাখা দরকার যাতে যুদ্ধের অবসান হয়। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই অভিযানকে অবৈধ অ্যাখা দিয়ে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

সূত্র: রয়টার্স

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit