রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নওগাঁর বালুভরা আর.বি স্কুল এন্ড কলেজে শশীভূষণ চক্রবর্ত্তী মেধা শিক্ষাবৃত্তি প্রদান 

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি । 
  • Update Time : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ১৯৫ Time View

সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁর বদলগাছি উপজেলার বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের উদ্যোগে ‘শশীভূষণ চক্রবর্ত্তী মেধা শিক্ষাবৃত্তি-২০২১’ প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জ্ঞানের আলো ছড়িয়ে দিতে ১৯১৪ সালে শিক্ষাপ্রতিষ্ঠানটি গড়েছিলেন শশীভূষণ চক্রবর্ত্তী। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়ন হয়েছে, নতুন নতুন ভবন নির্মিত হয়েছে, শিক্ষার মান উন্নয়ন হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানটিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। মেয়র আরো বলেন, শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উৎসাহ দিতে শশীভূষণ চক্রবর্ত্তীর নামে মেধা শিক্ষাবৃত্তি প্রদানের মহতি উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী (সৌরেন)। বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মোঃ শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। স্বাগত বক্তব্য দেন বালুভরা রাজেন্দ্র-ব্রজকিশোরী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোত্তালেব হোসেন। উক্ত অনুষ্ঠানে পিএসপি‘তে ২১জন, জেএসসি‘তে ৬ জন, এসএসসি‘তে ৭ ও এইচএসসি‘তে ৩ জন মোট ৩৭ শিক্ষার্থীকে মেধা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit