বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

জবি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৮২ Time View

ডেস্ক নিউজ : কমিটি হওয়ার ছয় মাসের মাথায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিরতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হলো।

এর আগে গত ১ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। কমিটিতে ইব্রাহিম ফরাজিকে সভাপতি এবং আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিতে মহিউদ্দিন অনি, শাহবাজ হোসেন বর্ষণ, আতাউল গনি টুটুল, আসাদুজ্জামান আসাদ, মো. মসিউর রহমান লিজন, মেহেদি বাবু, মো.কামরুল হুসাইন, প্রীতিশ দত্ত রাজ, শামিম ফেরদৌস অপি, মেহেদী হাসান জয়, আসাদুল্লাহ আসাদ, খালিদ হাসান, মো. রিয়াদ খান, ইব্রাহিম হোসেন সানিম, হাবুল হোসেন পরাগ, ফজলে রাব্বি, ফয়সাল আহমেদ, মিঠুন বাড়ৈ, মাসুম পারভেজকে সহসভাপতি করা হয়। 

এছাড়া কমিটিতে অঞ্জন চৌধুরী পিংকু, নুরুল আফসার, ঋত্বিক রাজ বাহাদুর, আদম সাইফুল্লাহ, ইনজামামুল ইসলাম নিলয়, মুন্নি আক্তার, ফৌজিয়া জাফরিন প্রিয়ন্তীকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া রিফাত সাঈদ, আবদুল রায়হান, হাসিবুল হাসান হৃদয়, জিনিয়া আফরিন, সৈয়দ হাফসা ফারিয়া উর্মি, মফিজুর রহমান হামিম ও শেখ রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit