শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নরসিংদীতে আমেনা ধর্ষণ ও হত্যার ঘটনায় পাঁচজন গ্রেফতার  দলীয় নেতাদের দ্বারা প্রভাবিত না হয়ে কাজ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল আলুর ন্যায্যমূল্য ও আলুর বহুমুখী ব্যবহারে সরকর কাজ করছে –  প্রতিমন্ত্রী আব্দুল বারী আশুলিয়ায় বাড়ি দখল চেষ্টার অভিযোগ; আদালতের নিষেধাজ্ঞা পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার মন্ত্রী দীপেন দেওয়ানের আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় পাকিস্তানের হামলায় ২২৮ তালেবান যোদ্ধা নিহতের দাবি উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত

গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিলেন তালেবানের শীর্ষ নেতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আড়ালে থাকা তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির শীর্ষস্থানীয় আলেমদের গুরুত্বপূর্ণ এক সমাবেশে অংশগ্রহণ করছেন। শুক্রবার সরকারি মুখপাত্র একথা জানান। খবর এএফপি’র।

বিলাল করিমি টুইটার বার্তায় বলেন, আখুন্দজাদা ‘পরিষদ কক্ষে প্রবেশ’ করেন। গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর থেকে তিনি বলতে গেলে জনসম্মুখে আসেননি এবং কোনো ছবিও তুলেননি।

খবরে বলা হয়, বৃহস্পতিবার থেকে তিন হাজারেরও বেশি ধর্মীয় ও প্রবীণ নেতা রাবার-স্ট্যাম্প তালেবানের শাসনের ব্যাপারে তিন দিনের এক সম্মেলনে সমাবেত হয়েছেন। এই সম্মেলনে আখুন্দজাদা অংশ নিতে যাচ্ছেন বলে বিগত কয়েকদিন ধরেই গুজব ছড়িয়ে পড়ে। যদিও এই অনুষ্ঠানে সাংবাদিকদের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে।

চলতি সপ্তাহে তালেবান সূত্র এএফপি’কে জানায়, এই সম্মেলনে সরকারের সমালোচনা করার সুযোগ থাকবে এবং সেখানে নারী শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, তালেবান সরকারের মধ্যেই নারী শিক্ষার ব্যাপারে পক্ষে-বিপক্ষে মত রয়েছে।

তবে এ সম্মেলনে কোন নারী অংশগ্রহণ করছেন না। দেশটির পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে সহস্রাধিক মানুষ নিহত এবং হাজারো মানুষ গৃহহীন হওয়ার এক সপ্তাহ পর এটি অনুষ্ঠিত হচ্ছে।

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/রাত ৮:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit