শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

ট্রান্সজেন্ডার নারীদের সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী ফুশিয়া আনে রাভিনা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : ২৭ বছর বয়সী রাভিনা ফিলিপাইনের কেবু প্রদেশের নাগরিক। পুরুষ হিসেবে জন্ম নিলেও পরবর্তীতে যারা নিজেকে বিভিন্নভাবে নারীতে রূপান্তরিত করেছেন তাদের নিয়ে প্রতিযোগিতাটি আয়োজিত হয়।  ২০২১ সালে কোভিড-১৯ মহামারির জন্য কর্তৃপক্ষ প্রতিযোগিতাটির আয়োজন করেনি । মিস ইন্টারন্যাশনাল কুইন প্রতিযোগিতার যাত্রা শুরু হয়েছিল ২০০৪ সাল থেকে। এ বছর প্রতিযোগিতায় রাভিনা ছাড়াও ২৩ প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে দ্বিতীয় অবস্থানে আছেন কলম্বিয়ার সুন্দরী ইয়েসমিন হিমেনিথ। অন্যদিকে তৃতীয় হয়েছেন ফ্রান্সের আয়লা শ্যানেল। সিএনএন এক প্রতিবেদনে জানায়, রাভিনা তৃতীয় ফিলিপিনো হিসেবে এই প্রতিযোগিতার মুকুট মাথায় তুললেন। থাই টিভি চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। 

প্রতিযোগীরা গাউন ছাড়াও নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক পরে  অংশগ্রহণ করেন। নিজের অভিব্যক্তিতে রাভিনা বলেন ‘আমি মনে করি মানুষ কিংবা ট্রান্স নারী হওয়ার ক্ষেত্রে স্রেফ জ্ঞানসমৃদ্ধ মস্তিষ্ক থাকাটাই সবচেয়ে চমৎকার বৈশিষ্ট্য নয়, এরসঙ্গে প্রেম ও শ্রদ্ধায় পরিপূর্ণ একটি হৃদয়ও আবশ্যক। আর দরকার এমন একটি কান যে সবসময় অন্যদের কথা শুনতে, এমন হাত যে সর্বদা অন্যদের সাহায্য করতে প্রস্তুত’। এ ছাড়া গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে রাভিনা জানান, ট্রান্সজেন্ডার বিউটি কুইন হতে চাওয়ার পেছনে তার উদ্দেশ্য হলো ‘অন্যদের অনুপ্রাণিত করা’।তিনি আরও বলেন, “আমার রূপান্তরের পথে সবচেয়ে বড় উপহারটি ছিল আমার পরিবারের সমর্থন,” নিজের মাকে এই পুরস্কার উৎসর্গ করে বলেন রাভিনা। রাভিনা পুরস্কার হিসেবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা পেয়েছেন। এ ছাড়া আরও বিভিন্ন উপহার পান। বিজয়ী হিসেবে রাভিনা ট্রান্স সম্প্রদায়ের জন্যে বড় পরিবর্তন আনার শপথ নিয়েছেন। মূলত তিনি সমতা আনার চেষ্টা করতে চান এবং এ পথেই অগ্রসর হতে চান।

কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২২, খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit