রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বিশ্বের ১১০টি দেশে কোভিড বাড়ছে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১০৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাময়িক ভাবে স্তিমিত হলেও করোনাভাইরাসের সংক্রমণ ফের বৃদ্ধি পাচ্ছে। ক্রমেই নতুন করে মাথাচাড়া দিচ্ছে বিশ্বের শতাধিক দেশে। এই পরিস্থিতির কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বলছে, কোভিড ১৯ ভাইরাস ক্রমাগত নিজেকে বদলে ফেলছে এবং তা মোটেও শেষ হয়ে যায়নি।

হু জানিয়েছে, বিশ্বের ১১০টি দেশে করোনা সংক্রমণ বাড়ছে। হু-র ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রেয়েসুস বলছেন, ‘কোভিড প্রতিনিয়ত নিজের চরিত্র বদলে ফেলছে এবং তা মোটেও অতিমারি শেষ হওয়ার লক্ষণ নয়। করোনাভাইরাসকে চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের প্রযুক্তি চ্যালেঞ্জের মুখে পড়ছে। এর অর্থ হল, ওমিক্রনকে চিহ্নিত করা ক্রমশ আরও কঠিন হয়ে পড়ছে। ফলত, ভবিষ্যতের রূপের পূর্বাভাস দেওয়াও কঠিনতর হয়ে পড়ছে।’

টেড্রস জানিয়েছেন, বিএ৪ ও বিএ৫ রূপের কোভিড ১৯-এর সংক্রমণ ক্রমশ বাড়ছে বিশ্বের অন্তত ১১০টি দেশে। এর ফলে গোটা বিশ্বে সংক্রমণ বেড়ে গিয়েছে ২০ শতাংশ। হু-এর নির্ধারিত ৬টি অঞ্চলের মধ্যে তিনটিতেই মৃত্যুর সংখ্যাও বাড়ছে। যদিও তাকে গোটা বিশ্বের নিরিখে নগণ্য বলেই মনে করা হচ্ছে। অতিমারির বাড়বাড়ন্ত রুখতে দাওয়াইও বাতলে দিয়েছে হু। বিশ্বের সমস্ত দেশের উদ্দেশে ঘেব্রেয়েসুসের বার্তা, অন্তত ৭০ শতাংশ জনসংখ্যার টিকাকরণ শেষ করে ফেলতে হবে। এক মাত্র তা হলেই অতিমারির থাবা এড়ানো সম্ভব।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit