মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শখের বশবর্তী হয়ে কাচঁ ও প্লাস্টিক দ্বারা কারুকার্যপূর্ণ 

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১৫৩ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : অবসর সময়ে শখের বশবর্তী হয়ে মানুষ অনেক কিছুই করে, কেউবা পশু-পাখি পালন করে, কেউ বাগান করে, আবার কেউ খেলাধুলা করে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মসজিদ পাড়ার কার্তিক সাহা ছোট বেলা থেকেই কাচঁ ও প্লাস্টিক দিয়ে কারুকাজ পূর্ণ নৌকা তৈরি করে আসছে। তার সৃষ্ট এই প্রতিভা দেখে অনেকেই মুগ্ধ। তার তৈরী নৌকাগুলোর সুন্দর্য স্বচক্ষে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে একজন সাধারণ মানুষ হাতের দ্বারা এত সুন্দর দৃষ্টিনন্দন নৌকা তৈরী করতে পারে। তৈরিকৃত নৌকাগুলো তিনি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ কে উপহার হিসাবে দিয়ে থাকেন। 
কার্তিক সাহা বাংলাদেশ কৃষি ব্যাংক আখাউড়া শাখার নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত আছেন, বাকপ্রতিবন্ধী স্ত্রী ও সন্তান নিয়ে সামান্য বেতনের মাধ্যমে তিনি কোনরকম সংসার চালাচ্ছেন। তার হাতের তৈরি কারুকাজ পূর্ণ নৌকা স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। তার শখ সে নিজ হাতের তৈরি নৌকা স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া। কারুকার্য পূর্ণ নৌকা তৈরিতে প্রতিভাবান কার্তিক সাহা’র সঙ্গে কথা হলে তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবেসে তিনি এ কাজ শুরু করেন, একটি নৌকা সুন্দরভাবে তৈরি করতে তার প্রায় কয়েক মাস সময় লেগে যায়, এর পরেও ভবিষ্যতে নৌকা তৈরির কাজ চালিয়ে যাবেন বলে তিনি জানান।  
বাংলাদেশর আনাচে কানাচে আখাউড়ার কার্তিক সাহা’র মত প্রতিভাবান অনেক ব্যক্তিই রয়েছে যাদের খোঁজ খবর অনেকেই রাখে না বলে জানান আখাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজল, এ ধরনের প্রতিভাবান ব্যাক্তিদের সঠিক  মূল্যায়ন করার প্রতি আহবান জানান তিনি

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit