মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২০ অপরাহ্ন

হামলা জোরদার করেছে রাশিয়া: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দোনবাসে তীব্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী। অন্যান্য অঞ্চলেও চলছে এ আগ্রাসন। 

বুধবার রাতে নিয়মিত ভিডিওবার্তায় দেশটির প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি এমন দাবি করেছেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, মাইকোলাইভে একটি আবাসিক এলাকায় ১০টি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রুশ বাহিনী। তাতে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। বেসামরিক স্থাপনা টার্গেট করেই সব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এমন দাবি জেলেনস্কির। 

খারকিভ ও সামি অঞ্চলের একাধিক এলাকায় গোলাগুলি চলছে বলেও তিনি জানান।

এদিকে ক্রেমেনচুকের শপিংমলে হামলার দায় অস্বীকার করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি তার বাহিনী। কারণ কোথায় কী আছে তা জানার পূর্ণ সক্ষমতা রয়েছে তাদের। মারিউপোলের থিয়েটারে রুশ বাহিনীর জোড়া বিমান হামলার ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে অ্যামেনস্টি ইন্টারন্যাশনাল। এ ঘটনাকে যুদ্ধাপরাধ বলছে মানবাধিকার সংগঠনটি।

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit