শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

সুলতান সালাউদ্দিন টুকু স্বপরিবারে হজ্ব ব্রত পালনের আল্লাহর দরবারে মকবুলিয়ত কামানায় দোয়া মাহফিল

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৩৬ Time View
আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু স্বপরিবারে হজ্ব ব্রত পালনের লক্ষ্যে ৩০ জুন রোজ বৃহস্পতিবার পবিত্র ভূমি সৌদি আরব গমন উপলক্ষে তার সুস্বাস্থ্য কামনা এবং মহান আল্লাহর দরবারে তার হজ্বের মকবুলিয়ত কামানায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে মালয়েশিয়া যুবদল।

মালয়েশিয়া যুবদলের সকল মহানগর ও শাখা কমিটি সহ তৃণমূল নেতা-কর্মীদের কন্ঠভোটে নির্বাচিত সভাপতি প্রার্থী ও মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ মন্ডলের সভাপতিত্বে,সহ সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালয়েশিয়া শাখার সিনিয়র নেতা শহীদুল্লাহ্ শহীদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মালয়েশিয়া যুবদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন নাসির,বিএনপি নেতা জোসেবুল আলম বিপ্লব,মালয়েশিয়া যুবদলের সহ সভাপতি খালিদ হাসান রিপন,শেখ মোঃ সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক ও কন্ঠভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক প্রার্থী সুলতান বিন সিরাজ,কুয়ালালামপুর মহানগর যুবদল সভাপতি শামীম রেজা,জোহর প্রদেশ যুবদল সভাপতি ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী জালাল উদ্দীন হাসান শাহীন,মালয়েশিয়া যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জামশেদ আলম আরমান,সহ সাধারণ সম্পাদক মাঝি মিরাজ,সাবেক ছাত্রনেতা ও কুয়ালালামপুর মহানগর যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আল আমিন রাব্বানী, কুয়ালালামপুর মহানগর যুবদল সাধারণ সম্পাদক রাসেল রানা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় জাতীয়তাবাদী ফোরাম মালয়েশিয়া শাখার সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন মাজু,কুয়ালালামপুর মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আকন্দ,ইফতিহা ইমন বাপ্পি,যুবনেতা আলমগীর হোসেন,মোঃ সোহেল সহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,তার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা,সাবেক প্রধানমন্ত্রী,দেশনেত্রী বেগম খালেদা জিয়া,দেশ নায়ক তারেক রহমানের সুস্থতা এবং যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর হজ্ব ব্রত কবুলিয়ত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মালয়েশিয়া যুবদলের সহ সভাপতি মোঃ নাজমুল হাসান।

কিউএনবি/অনিমা/৩০.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit