রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

দাঁতে হলদে দাগ পড়েছে? ঝকঝকে হাসি পাওয়ার ঘরোয়া উপায়

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৫৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক :দাঁত দু’বেলা নিয়ম করে মাজলেও হলদে দাগ পড়ে যায় কিছু দিন পর। সে ক্ষেত্রে ঝকঝকে দাঁত পেতে কিছু ঘরোয়া টোটকা কাজে লাগতে পারে।

দু’বেলা নিয়ম মেনে দাঁত মাজেন প্রায় সকলেই। যে কোনও খাবার খাওয়ার পর ভাল করে মুখ ধোয়া এবং সপ্তাহে কয়েকবার ফ্লস করেও সকলের দাঁতেই কিছু দিন অন্তর এক হলুদ আস্তরণ পড়ে যায়।

এই হলদেটে দাগ সহজে দূর করা মুশকিল। দন্তচিকিৎসকের কাছে গিয়ে স্কেলিং করে রাসায়নিক পদ্ধতিতে দাঁত সাদা করে নেন অনেকেই। কিন্তু প্রত্যেক মাসে কিছু ঘরোয়া টোটকা মেনে চললে আর ঘন ঘন দাঁতের চিকিৎসকের কাছে দৌড়াতে হয় না। টোটকাগুলি সহজ হলেও বেশ কার্যকর। তাই জেনে রাখলে সুবিধা হবে আপনারই।

১। অ্যাপল সিডার ভিনিগার

ত্বক এবং চুলের জন্য অ্যাপল সিডার ভিনিগার কতটা উপকারী, তা অনেকেরই জানা। কিন্তু দাঁত সাদা করতেও যে কাজে লাগে এই ভিনিগার, তা হয়তো অনেকেই জানেন না। ২০০ মিলি জলে দু’ চা চামচ অ্যাপল সিডার ভিনিগার মিশিয়ে একটা মাউথওয়াশ বানিয়ে নিন। তার পর সেই মাউথওয়াশ মুখে নিয়ে ৩০ সেকেন্ড মতো কুলি করে ফেলে দিন। নিয়মিত করলে দাঁত পরিষ্কার হবে। তবে মনে রাখবেন, অ্যাপল সিডার ভিনিগার এক ধরনের ব্লিচ। তাই জলে না মিশিয়ে সরাসরি কখনওই মুখে নেবেন না। এবং এই মাউথওয়াশটাও খুব বেশিক্ষণ মুখের মধ্যে রাখবেন না।

২। ফলের খোসা

কলা, লেবু কিংবা কমলালেবুর মতো কিছু ভিটামিন সি যুক্ত ফলের খোসা ঘষলে দাঁতের হলদে ভাব মিলিয়ে যাবে সহজেই। ভিটামিন সি থাকার পাশাপাশি এতে ডি-লিমোনিন নামেও এক ধরনের যৌগ থাকে। যা দাঁত সাদা করতে সাহায্য করে।

৩। অয়েল পুলিং

খানিকটা নারকেল তেল মাউথওয়াশের মতো মুখে নিয়ে ভাল করে কুলি করতে হবে। মুখের সব পেশি যাতে সমানে ভাবে যুক্ত থাকে এই কাজে তা নিশ্চিত করতে হবে। দু’-তিন মিনিট এ ভাবে কুলি করার পর তেলটা ফেলে দিন। এতে দাঁত ঝকঝকে তো থাকবেই, পাশাপাশি দাঁতের স্বাস্থ্যও ভাল থাকবে। এই পদ্ধতির নাম অয়েল পুলিং।

৪। বেকিং সোডা

‘জার্নাল অফ আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী বেকিং সোডা দাঁত পরিষ্কার করার জন্য যথেষ্ট নিরাপদ। শুধু দাঁতের হলদে ভাব কাটানোর জন্যেই নয়, দাঁতের কোণে জমা নোংরা এবং বিভিন্ন জীবাণু দূর করতেও সমান কার্যকর বেকিং সোডা।

সূত্র: আনন্দবাজার অনলাইন

কিউএনবি/অনিমা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১০:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit