শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

নওগাঁর পত্নীতলায় কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৩০ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২১-২২ অর্থবছরে খরিপ-২/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে বিনামূল্যে আমন ধান বীজ ও সার এবং পেঁয়াজ চাষের বীজ ও নগদ সহায়তা বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিটন সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচীর উদ্বোধনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে সার, বীজ ও নগদ সহায়তা বিতরণ করেন পত্নীতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পোল্লাদ কুমার কুন্ডু, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমিনুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ। এসময় উপজেলার ৯শ জন কৃষক-কৃষাণীকে আমন ধান চাষের জন্য বীজ ও সার এবং পেঁয়াজ চাষের জন্য ৮০ জন কৃষককে বীজ ও নগদ সহায়তা প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit