শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

ভোলাহাটে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী হাসপাতালে

আলি হায়দার (রুমান) ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৩০ Time View

আলি হায়দার (রুমান) ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ভোলাহাটে এক বিকাশ ব্যবসায়ীর উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই করেছে ছিন্তাইকারী। আহত ব্যবসায়ী গুরুত্ব আহত অবস্থায় ভোলাহাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছিনতাইয়ের শিকার আহত ব্যবসায়ীর নাম মোঃ নাজমুল হাসান। বাড়ী উপজেলার ইমামনগর গ্রামে। পিতার নাম মৃতঃ গিয়াস উদ্দিন মাষ্টার।এজাহার সূত্রে জানা যায়,শনিবার (২৬জুন) রাত সাড়ে ১১ টার দিকে ইমামনগর গ্রামের পিতা মৃত গিয়াস উদ্দিনের ছেলে মোঃ নাজমুল হাসান (৩৪) ইমামনগর বাজারে ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং দোকান থেকেপ্রায় ১১ টা ২৫ মিনিটেরদিকে দোকান বন্ধ করে বাড়ীতে যাচ্ছিলেন।

বাড়ির মেইন গেটের দরজা চাবি দিয়ে খোলার সময় পূর্ব শত্রুতার জের ধরে পূর্ব পরিকল্পনায় উৎ পেতে থেকে সুযোগ বুঝে পেছন থেকে অতর্কিত হামলা করে।হত্যার উদ্দেশ্যে একই গ্রামের মোঃ মন্তাজ আলীর ছেলে মোঃ ইব্রাহিম হোসেন (৫০)ওঅজ্ঞাতনামা আরো ১ জন হাসুয়া দিয়ে গলায় কোপ মারলেকোপে ঠোঁট ও গাল কেটে যায়। বাঁচার চেষ্টা করলে হাসুয়া দিয়ে বাম হাতের কাঁধের নিচে কোপ দিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন মোঃ নাজমুল হাসানকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এজাহারে আরো উল্লেখ আছে, এলোপাথারি কুপিয়ে কাপড়ের ব্যাগে থেকে বিকাশ ব্যবসার প্রায়দুই লাখ টাকা ও ৩ টি মোবাইল ফোন নিয়ে বাড়ী যাওয়ার সময় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ব্যবসায়ীর ভাই মোঃ বাইতুল্লাহ বাদি হয়ে ভোলাহাট থানায় মামলা করেন।ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রেজওয়ানুল হক বলেন, এঘটনায় ইমামনগর গ্রামের মোঃ মন্তাজ আলীর ছেলে মোঃ ইব্রাহিম হোসেন (৫০)কেগ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/২৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit