শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
৩০ বছরের কাজ পরিবারকে সময় দিতে দেয়নি, মঞ্চে কাঁদলেন আমির খান ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহ, প্রাণ হারালেন ৫০ হাজারেরও বেশি মানুষ কুমিল্লায় অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল, আসামি চারজন আফগানিস্তান-জিম্বাবুয়ে ফাইনালসহ টিভিতে যত খেলার সূচি সার্বিয়ায় সরকারবিরোধী বিশাল জনসমাবেশ, রাস্তায় দেড় লাখ মানুষ লাগামহীন বিশ্ববাজার, তেলের দাম ১১৩ ডলার ছাড়াল মোহাম্মদপুরে চাপাতি ঠেকিয়ে আইফোন ছিনতাই, গ্রেপ্তার ১ ৪৪৯ রানে তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডে ইতিহাসে নতুন মহাকাব্য তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: কাঁপল চীন ও ভারত রাজধানীতে ডিএমপির অভিযানে এক দিনে গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭

মা হওয়ার খবর দেওয়ার পরই যা বদলে ফেললেন আলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৩৩ Time View

বিনোদন ডেসক্ : বিয়ের আড়াই মাস যেতে না যেতেই সুখবর নিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সামনে হাজির হয়েছেন বলিউড সেনসেশন আলিয়া ভাট। যে খবরের জন্য কৌতূহল ছিল বি-টাউনে। সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করে আলিয়া ক্যাপশনজুড়ে দিয়েছেন। লিখেছেন, শিগগিরই আমাদের সন্তান আসছে।

এরপরই শুরু হয়ে যায় কমেন্টের বন্যা। সামাজিকমাধ্যমে বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারা আলিয়া ভাট ও রণবীর কাপুরকে অভিনন্দনে ভাসাচ্ছেন। এই সুখবরে নিজেদের আনন্দ ধরে রাখতে পারছেন না কাপুর-ভাট পরিবারের সদস্যরা। এই সুযোগে দর্শকের সামনে আসছে তাদের প্রিয় তারকা জুটির অদেখা বেশ কিছু ছবি।

কথায় বলে, আসলের থেকে সুদ বেশি। তাই এই খবরে বেশ উত্তেজিত নীতু কাপুর। ছেলে-বৌমার এক মিষ্টি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ভগবান মঙ্গল করুন।’ সেই ছবিতে পরস্পরে মুগ্ধ স্বামী-স্ত্রী। রণবীরকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন আলিয়া। 

আর এই ছবি দেখেই আলিয়ার উত্তর, ‘আমার প্রিয় ছবি।’ সঙ্গে সঙ্গে নিজের ইনস্টাগ্রামের প্রোফাইল ছবি বদলে ফেলেন নায়িকা।

এত দিন কনের সাজের ছবি দেখে এসেছেন তার অনুরাগীরা। জীবনের আরও এক নতুন অধ্যায়। তাই নতুন ছবি তো চাই! হবু-দাদী লিখেছেন, ‘আমার বাচ্চাদের আবার বাচ্চা। অনেক ভালোবাসা।’ 

পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

১৬ এপ্রিল রাতে ছিল রণবীর-আলিয়ার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে হাজির হয়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানসহ বহু তারকা।

আফ্রিকায় রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা হবে— এমন খবর বিভিন্ন সংবাদমাধ্যম প্রকাশ করলেও এ যুগলকে দ্রুতই কাজে ফিরতে দেখা গেছে ‍

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit