বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

দৌলতপুরে প্রেম কুমার দাসের ইসলাম ধর্ম গ্রহণ

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৮৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে প্রেম কুমার দাস (২১) নামে এক যুবক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সে উপজেলার বাজুডাঙ্গা দাসপাড়া গ্রামের বাবা শ্রী কানু দাস ও মাতা শ্রীমতি রানী দাসের ছেলে। ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নাম রেখেছেন মো. আব্দুল্লাহ আল সাঈদ। কারো দ্বারা প্ররোচিত না হয়ে ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে গত ২ জুন বৃহস্পতিবার নোটারী পাবলিক কার্যালয়ে হলফনামা’র মাধ্যমে সনাতন ধর্ম (হিন্দু ধর্ম) ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি যার রেজিঃ নং-২৮২৯। এরআগে ২০২২ সালের ২০ এপ্রিল ঢাকার নবাবগঞ্জের এক ইমামের হাতে হাত রেখে কলেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন সাঈদ।

মঙ্গলবার প্রেম কুমার দাসের ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন। ইসলাম ধর্ম গ্রহণের পর আব্দুল্লাহ আল সাঈদ জানিয়েছেন, ‘ছোটবেলা থেকেই আশপাশের পরিবেশ, প্রতিবেশী, বন্ধু-বান্ধবদের আচার-আচারণ ও ধর্মীও রীতি-নীতি এবং মানবতাবোধ আমাকে আর্কষণ করে। পাশাপাশি আমি ইসলাম ধর্মের বিভিন্ন বই পড়ে হযরত মুহাম্মদ (সা:) সম্পের্কে জানতে পারি এবং আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করি। পরে ইসলাম ধর্ম গ্রহণ করি’। সাঈদ বর্তমানে ইসলাম ধর্মের বিধি নিষেধ মেনে চলার পাশাপাশি ৫ ওয়াক্ত নামাজ আদায়সহ ইসলাম ধর্ম মেনে চলেন বলে জানিয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit