রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র জুড়ে ৮০০ ফ্লাইট বাতিল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১০০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে কমপক্ষে ৮০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির ডেল্টা এয়ারলাইন্স একাই ২২৪টি ফ্লাইট বাতিল করে। সোমবার বিকেলে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটওয়্যারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন। এর আগে শনিবার এবং রবিবার দেড় হাজারের বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়।

রিপাবলিক এয়ারওয়েজ ১৯৬টি, ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ১২৮টি ফ্লাইট। আমেরিকান এয়ারলাইন্স বাতিল করেছে ৬২ ফ্লাইট। একই সঙ্গে অন্যান্য কয়েকটি বিমান কোম্পানিও নিজেদের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়। প্রতিকূল আবহাওয়া ও কর্মীদের ঘাটতি থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে কোম্পানিগুলো। চলতি গ্রীষ্মে ভ্রমণ চাহিদা বৃদ্ধির পরও ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত কোম্পানিগুলোর সক্ষমতাকে আঘাত করেছে।

সূত্র: সিএনএন।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit