শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

‘বিশ্বক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী চরিত্র মরগ্যান’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়োইন মরগ্যানের বয়স এখন ৩৫ বছর চলছে। সাম্প্রতিক সময়ে গুঞ্জন শোনা যাচ্ছে, মরগ্যান নাকি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। প্রভাবশালী ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এমন সংবাদ প্রকাশ করেছে। সপ্তাহখানেকের মাঝেই নাকি অবসরের ঘোষণা আসতে পারে।এর পরই শুরু হয়েছে তোলপাড়। এমনকি ইংল্যান্ড টেস্ট দলের কোচ ব্রেন্ডন ম্যাককালামকে পর্যন্ত এ বিষয়ে মুখ খুলতে হয়েছে। 

গতকাল হেডিংলি টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে ম্যাককালাম বলেন, ‘শুধু ইংলিশ ক্রিকেট নয়, বিশ্বক্রিকেটেই সবচেয়ে প্রভাবশালী চরিত্রদের একজন হয়ে থাকবে সে। ইংল্যান্ডের অধিনায়কের পদ পেয়ে সে যে পদক্ষেপ নিয়েছে, যেভাবে সবার মানসিকতা বদলে দিয়েছে এবং যেভাবে ক্রিকেটটা খেলেছে―সব কিছুর জন্য। তার প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। সে একটা বিশ্বকাপও জিতেছে এবং সতীর্থদেরকেও সে দারুণ এক যাত্রার অংশীদার করেছে। ‘

ইংল্যান্ডের টেস্ট দলে যে আগ্রাসন আনার চেষ্টা করছেন ম্যাককালাম, ওয়ানডে দলে সেটাই এনেছেন মরগ্যান। শুধু নিজে নয়, সতীর্থদেরকেও লাইমলাইটে আনার পেছনে মরগ্যানের অবদান দেখছেন ম্যাককালাম, ‘আপনি যখন জস বাটলার, জেসন রয়, জনি বেয়ারস্টো, বেন স্টোকসদের দেখবেন, তারা আন্তর্জাতিক ক্রিকেটের সুপারস্টার। তারা এমন খেলোয়াড় হতে পেরেছে মরগ্যানের দারুণ নেতৃত্বের কারণে। ‘

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit