রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

ইউক্রেনের শপিং সেন্টারে হামলা সন্ত্রাসী কর্মকাণ্ড: জেলেনস্কি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মধ্যাঞ্চলের শহর ক্রেমেনচাকে একটি শপিং সেন্টারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ইউক্রেনের শপিং সেন্টারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা ‘ইউরোপীয় ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ সন্ত্রাসী কর্মকাণ্ড’। এ ঘটনার নিন্দা করেছেন জেলেনস্কি। শপিং সেন্টারে রুশ হামলাকে ন্যক্কারজনক অভিহিত করে নিন্দা জানিয়েছেন জার্মানিতে সম্মেলনে অংশ নেওয়া শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ নেতারা।

গতকাল সোমবার এ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৬ জনের প্রাণহানি হয়েছে। জি৭ জোটের নেতারা যৌথ বিবৃতিতে বলেছেন, নিরপরাধ বেসামরিক মানুষের ওপর এভাবে নির্বিচার হামলা যুদ্ধাপরাধের শামিল। জেলেনস্কি বলেছেন, গতকাল বিকেল ৪টার দিকে যখন হামলা হয়, তখন ব্যস্ত ওই শপিং সেন্টারে এক হাজার মানুষ ছিল। রাশিয়ার কাছে ওই শপিং সেন্টারের কোনো কৌশলগত মূল্য নেই এবং দখলদার রুশ বাহিনীর জন্য এটা কোনো হুমকি হিসেবে দেখা দেয়নি। সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন দেখে দখলদাররা ক্ষুব্ধ।
সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit