শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে খালিয়াজুরী কলেজের অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদের প্রতিবাদ বিশ্বকাপে ফিফার বড় অঙ্কের লভ্যাংশ থেকে ভাগ পাচ্ছে বাংলাদেশও চিলমারীতে ৪৪৮ কোটি টাকার তীর রক্ষা বাঁধে ১৫দিনে দু’দফা ধ্বস নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করলেন, শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহছানুল হক মিলন  আবারও কলকাতায় আসছেন মেসি, বাংলাদেশে আসবেন? ‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু

ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ১৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়া সিরিজের তৃতীয় দল পাকিস্তান। মঙ্গলবার এই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে কিউই ক্রিকেট বোর্ড।

আগামী ৭ অক্টোবর থেকে শুরু হবে এই সিরিজ। মোট সাতটি ম্যাচ, সবগুলোই হবে ক্রাইস্টচার্চের হাগলি ওভালে। প্রত্যেক দলই একে অপরের বিপক্ষে খেলবে দুইটি করে ম্যাচ। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুই দল ১৪ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে।

সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।

একনজরে ত্রিদেশীয় সিরিজের পূর্ণাঙ্গ সূচি

৭ অক্টোবর : বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৯টা

৮ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় দুপুর ১টা

৯ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় দুপুর ১টা

১০ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৯টা

১১ অক্টোবর : নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, বাংলাদেশ সময় সকাল ৯টা

১২ অক্টোবর : বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ সময় সকাল ৯টা

১৪ অক্টোবর : ফাইনাল, বাংলাদেশ সময় সকাল ৯টা

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit